বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
জাতীয় বাংলাদেশ

পঞ্চগড় রেললাইনকে বাংলাবান্ধা স্থল বন্দর পর্যন্ত বর্ধিত করা হবে : রেলপথ মন্ত্রী

শেয়ার করুন:

রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় রেললাইনকে বাংলাবান্ধা স্থল বন্দর পর্যন্ত বর্ধিত করা হবে। ফলে ভারতের সাথে আমদানী-রপ্তানী সহজ হবে। এটা দেশের অর্থনীতিতে ভুমিকা রাখবে।
আজ মন্ত্রী তার নিজ জেলা পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন।
রেলওয়ে স্টেশন পরিদর্শন কালে মন্ত্রী আরও বলেন, আগামী মাসেই আমরা নতুন ৫০ টি ব্রডগেজ কোচ ইন্দোনেশিয়া থেকে সরবরাহ পাব। তখন নতুন কোচ দিয়ে নতুন ট্রেন সরাসরি ঢাকা-পঞ্চগড়ের মধ্যে চালানো হবে। এছাড়া মন্ত্রী এই স্টেশনে একটি ওভারপাস নির্মাণেরও নির্দেশ দেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। প্লাটফর্মের উচ্চতা বৃদ্ধিসহ স্টেশনটিকে আধুনিকায়ন করার ঘোষণা দেন রেলপথ মন্ত্রী। সারা দেশের স্টেশন গুলোর উচ্চতা ট্রেনের সাথে সমন্বয় করে নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
রেলপথ মন্ত্রী এ সময় আরও বলেন, উন্নত বিশ্বের আদলে রেলকে সাজানোর পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। নতুন অনেক প্রকল্প নেয়া হয়েছে এবং হচ্ছে। আমরা এখন হাইস্পিড ট্রেন নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এক সময়ের অবহেলিত রেলকে গুরুত্ব দিয়ে এর সেবাকে জনগণের কাছাকাছি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী। টিকেট কালোবাজারি রোধে আইডি কার্ড দেখানোর বিষয়টি মন্ত্রী এ সময় আবারও উল্লেখ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) সৈয়দ শহিদুল হক, প্রধান প্রকৌশলী (পশ্চিম) মোঃ আফজাল হোসেন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার লালমনিরহাট মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী পঞ্চগড় প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies