বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খবর

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে চলতি অধিবেশনেই আইনের সংশোধনী আনা হবে : আইনমন্ত্রী

শেয়ার করুন:

সংসদ, লিগ্যাল ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মাদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের দেয়া নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চলতি অধিবেশনেই আইনের সংশোধনী উপস্থাপন করা হবে।
তিনি বলেন, ‘মাদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা রয়েছে। তবে এটা করতে হলে আইনে কিছু সংশোধনী আনতে হবে। সেটাকে সামনে রেখে আমরা এই অধিবেশনেই আইনের সংশোধনী উপস্থাপন করব।’
জাতীয় সংসদে আজ বিরোধী দলের সদস্য কাজী ফিরোজ রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মাদক একটা ব্যধি, এটাকে নির্মূল করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা মনে রেখে মাদকের মামলাগুলো তদন্ত শেষ করে কোর্টে আসা মাত্রই মামলা শুরু করে দেয়ার চেষ্টা করছি। শুধু তাই না শুরু করে স্বাক্ষী সাবদ দিয়ে তড়িৎ শেষ করার চেষ্টা করছি।’
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলা স্বাক্ষী না আসার কারণে অনেক সময় মামলা এগুতে পারে না। সেই ব্যাপারে আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কয়েক দিন আগে একটি রায় দিয়েছেন মাদকের মামলা ৬ মাসের মধ্যে শেষ করতে হবে। মাদকের মামলা ৬ মাসের মধ্যে শেষ করতে হলে সেখানে আইনের কিছু সংশোধনী প্রয়োজন হয়। সেই সংশোধনী এই অধিবেশনের মধ্যেই উপস্থাপন করা হবে। যাতে হাইকোর্টের নির্দেশনা মেনে ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করা যায়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies