বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
জাতীয় স্বাস্থ্য

রাজধানীতে শুরু হলো ৩ দিনব্যাপী ‘ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো ২০১৯’

শেয়ার করুন:

ঢাকা লিগ্যাল ডেস্ক : বিশ্ববাসীর কাছে বাংলাদেশের খাবার তুলে ধরতে আজ থেকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী ‘ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো ২০১৯’।
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতার উজ জামান খান কবির, ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম হাকিম আলী, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ এ চৌধুরী।
প্রদর্শর্নীতে বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, মেসিডোনিয়া, থাইল্যান্ড, চীন, ইতালি এবং স্পেন থেকে ৭টি দেশের এক্সিবিটর, ১৫০টি ব্র্যান্ড, ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং ৫০ জন হোস্টেড বায়ার অংশ নিচ্ছে।
দেশের পর্যটন শিল্পকে ভিন্ন মাত্রা দিতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তত্ত্বাবধানে প্রথমবারের মত এ ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো’র আয়োজনে করেছে ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশন (বিহা) এবং ওয়েম বাংলাদেশ লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, “শুধু ঢাকাই বাংলাদেশ নয় – বাংলাদেশের অন্যান্য এলাকা নিয়েও আমাদের ভাবতে হবে। পর্যটন শিল্প বিকাশের জন্য চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের অন্যান্য জেলায়ও এই ধরনের কাজ করে যেতে হবে”।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies