বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বিজ্ঞান ও প্রযুক্তি

সকল ডিভাইসের জন্য একই অ্যাপ আনতে যাচ্ছে অ্যাপল

শেয়ার করুন:

আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অ্যাপের মধ্যে সমন্বয় আনতে যাচ্ছে অ্যাপল। এ কাজের জন্য আগামী তিন বছর সময়সীমা নির্ধারণ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। অর্থাৎ ২০২১ সাল নাগাদ অ্যাপ ডেভেলপারদের একই অ্যাপ সব প্লাটফর্মের অ্যাপল ডিভাইসে সমানভাবে কাজ করবে। খবর ব্লুমবার্গ।

অ্যাপল ডিভাইসের সফটওয়্যার কোডারদের জন্য বিভিন্ন টুল, গেম ও অন্যান্য অ্যাপ্লিকেশন তৈরি সহজ করতে এ পরিকল্পনা নিয়েছে অ্যাপল। এর ফলে একই অ্যাপ আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে ব্যবহার করা যাবে। বর্তমানে আইওএস চালিত আইফোন ও আইপ্যাডের জন্য অ্যাপ স্টোরে বিপুল অ্যাপ থাকলেও ম্যাক অ্যাপ স্টোরে অ্যাপের ঘাটতি রয়েছে। অ্যাপ সমন্বয়ের কার্যক্রম সম্পন্ন হলে অ্যাপ স্টোর থেকে অ্যাপলের রাজস্ব আরো এক ধাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপলের এ প্রকল্পের কোড নাম দেয়া হয়েছে ‘মারজিপ্যান’। এর সুবাদে ডেভেলপারদের আইফোন, আইপ্যাড কিংবা ম্যাক কম্পিউটারের জন্য আলাদা অ্যাপ উন্নয়ন করতে হবে না। পাশাপাশি অ্যাপ উন্নয়ন বাড়বে এবং অ্যাপল ডিভাইসকেন্দ্রিক অ্যাপ্লিকেশনের সংখ্যা বাড়বে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies