শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
শীর্ষ খবর

নতুন মন্ত্রী সভার প্রথম বৈঠক

শেয়ার করুন:

ঢাকা, ২১ জানুয়ারি ২০১৯ (নিউজ ডেস্ক) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকাল ১০টায় তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে সরকারের লক্ষ্য পূরণে সর্বোচ্চ সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এরআগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রধানমন্ত্রীকে টানা তৃতীয়বার সহ মোট চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য বঙ্গভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী ছাড়াও ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী সেদিন শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এই শপথ বাক্য পাঠ করান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies