শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
বিজ্ঞান ও প্রযুক্তি

৭,৯৯৯ টাকায় হুয়াওয়ে ওয়াই ফাইভ লাইট

শেয়ার করুন:

শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের জনপ্রিয় ওয়াই সিরিজের ওয়াই ফাইভ লাইট মডেলের স্মার্টফোনের দাম কমেছে। ৮,৯৯০ টাকার স্মার্টফোনটি এখন মাত্র ৭,৯৯৯ টাকায় দেশের বাজারে কিনতে পাওয়া যাচ্ছে।

হুয়াওয়ের ফুলভিউ টাচস্ক্রিন ডিসপ্লের এ স্মার্টফোনটির রেজ্যুলেশন ৭২০ ও ১৪৪০ পিক্সেল। ফুলভিউ এ ডিসপ্লের আয়তন ৫.৪৫ ইঞ্চি।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ গো এবং ইএমইউআই ৮। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৩৯। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধাও রাখা হয়েছে।

এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানারোমা সুবিধাসহ ফোনটির পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। যার অ্যাপারচার ২.০। আর এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ২.২ অ্যাপারচারের সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফোনটিতে ব্যাকআপ সুবিধা দিতে ব্যবহার করা হয়েছে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ডুয়েল সিম সুবিধাসহ ব্ল্যাক ও ব্লু রঙের ফোনটিতে ৪জি সুবিধা পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies