বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খেলা

এশিয়ার বন্ধুদের নিয়ে ব্রাভোর নতুন গান, আছেন সাকিবও

শেয়ার করুন:

ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানটা শোনেনি এমন লোক কমই আছে। তিনি এখন ক্রিকেটারের পাশাপাশি স্বীকৃত ‘ডিজে।’ আর আইপিএল ও বিপিএল খেলার কারণে ব্রাভোর সঙ্গে ভারতীয় উপমহাদেশের বন্ধনটাও বেশ। সেই টানেই হয়তো এবার শুধু এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর তার প্রিয় বন্ধু ক্রিকেটারদের নিয়ে গান বেঁধেছেন ব্রাভো।

https://twitter.com/SAfridiOfficial/status/1093509577830653952

উপমহাদেশের তারকা ক্রিকেটারদের নিয়েই ডিজে ব্রাভোর এই গান। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে স্থান পেয়েছেন নবাগত আফগানিস্তানের ক্রিকেটারও।

অনেকে হয়তো ভাবছেন, বিপিএলে সাকিব এবং ঢাকা ডায়নামাইটসকে দেখে এই গানটিতে তাকে যুক্ত করেছেন ব্রাভো। আসলে তা নয়। ৩৫ বছর বয়সী ক্যারিবীয় এই অলরাউন্ডার গানটি কম্পোজ শুরু করেছিলেন ২০১৭ সালে। সে সময়টায় হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিলের পুরো মৌসুম মিস করেছিলেন তিনি।

এক মিনিট দৈর্ঘ্যের এই গানে জায়গা পেয়েছেন ভারতের বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের রশিদ খান এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির মতো তারকা।

ব্রাভোর এই গানটি ৭ ফেব্রুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন আফ্রিদি। যেখানে তিনি লিখেন, ‘দারুণ ডিজে ব্রাভো, চ্যাম্পিয়ন গানের অবশ্যই বড় একটা উন্নতি এটা, যখন তুমি আমাকে এর মধ্যে যুক্ত করেছো (জিহ্বা বের করা ইমুজি)। নতুন গানের জন্য তোমাকে অনেক শুভকামনা। আশা করি, এটাও ভীষণ জনপ্রিয় হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies