শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
বাংলাদেশ

বগুড়া আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের ইন্তেকালে প্রধানমন্ত্রীর শোক

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো: মমতাজ উদ্দিনের ইন্তেকালে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।


আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা এবং এফবিসিসিআই’র সাবেক পরিচালক মমতাজ উদ্দিন ৭৮ বছর বয়সে আজ সকালে বগুড়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী,দুই পুত্র,ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
এদিকে পৃথক এক শোকবার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মমতাজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies