শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
বাংলাদেশ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় আগামীকাল থেকে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

শেয়ার করুন:

চাঁদপুর, প্রতিনিধি : জেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এর মেয়াদ বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৯০ কিলোমিটার ও চরভৈরবী থেকে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১০ কিলোমিটার অভয়াশ্রম নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় তালিকাভুক্ত ৫১ হাজার ১৯০ জন জেলে রয়েছে।

এসব জেলেদের জাটকা নিধন থেকে বিরত থাকতে সচেতন করা হবে। এছাড়া নদী উপকূলীয় এলাকায় সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ, মাইকিং ও মৎস্য আড়তগুলোর সামনে ব্যানার সাঁটানো হবে। এই জাটকা যদি আমরা এখন সংরক্ষণ করতে পারি তা হলে এই মৌসুমে ইলিশের উৎপাদন লক্ষ্য মাত্রা অর্জিত হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies